স্পেন যুক্তরাষ্ট্রের 'দাস' হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ০৯:৪১

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়ে দেশটির উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো বলেছেন, স্পেন কখনোই যুক্তরাষ্ট্রের দাস হবে না।

তিনি বলেন, আমরা নিশ্চিতভাবেই কারও দাসত্ব মেনে নেব না। কোনো ধরনের হুমকিও সহ্য করা হবে না। নিজেদের মূল্যবোধ ও স্বার্থ রক্ষায় স্পেন সবসময় দৃঢ় অবস্থানে থাকবে।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। স্পেনের এমন অবস্থানের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ পরিস্থিতির মধ্যেই স্পেনের উপ-প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগেই সতর্ক করে বলেছেন, বর্তমান উত্তেজনা বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, কেবল কারও প্রতিশোধ এড়ানোর জন্য এমন কোনো কাজে স্পেন সহযোগিতা করবে না, যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা আমাদের মূল্যবোধ ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়।

সূত্র: আল জাজিরা

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top