বাহরাইনে প্রধান তেল শোধনাগারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৪:৪৭

সংগৃহীত

বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকোতে সোমবার ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলার পর শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হামলার প্রভাবের কারণে বাহরাইনের বাপকো এনার্জিস তাদের শোধনাগার কমপ্লেক্সে সব কার্যক্রমে ‘ফোর্স মেজার’ ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে তারা নির্ধারিত চুক্তি সম্পূর্ণ করতে অক্ষম।

বাপকো জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারের সমস্ত জ্বালানি চাহিদা নিরাপদ আছে এবং পূর্বপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা কোনো বিঘ্ন ছাড়াই অব্যাহত থাকবে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই শোধনাগারটি বাহরাইনের জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। হামলার প্রথমদিকে সরকার জানিয়েছিল, ইরানি ড্রোন হামলায় শোধনাগারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু মানুষ আহত হয়েছেন। পরে শোধনাগার থেকে ঘন ধোঁয়া ওঠার দৃশ্য লক্ষ্য করা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top