মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন চীনের বিশেষ দূত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:২২
চলমান ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত বন্ধের মধ্যস্থতা করার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন।
সোমবার (৯ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝাই জুন রিয়াদের সঙ্গে কাজ করতে বেইজিং প্রস্তুত এবং উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসতে ইচ্ছুক।
সৌদিতে তিনি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়।
ঝাই জুন আরও বলেন, নিরীহ বেসামরিক মানুষ এবং সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে যে কোনো হামলার কঠোর নিন্দা করা হবে। এছাড়া চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য বেইজিং পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।