হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে গুরুতর আহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৭:৪৯
লেবাননের সীমান্তের কাছে শুক্রবার (৬ মার্চ) হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলে গুরুতর আহত হয়েছেন। হামলায় তার পেটে এবং পিঠে মারাত্মক আঘাত লেগেছে এবং কলিজা ছিঁড়ে গেছে।
স্থানীয় গণমাধ্যম ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে গিভাতি ও গোলানি ব্রিগেডের আট ইসরায়েলি সৈন্যও আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর, তিনজনের অবস্থার ক্ষত সামান্য থেকে মাঝারি পর্যায়ের। আহতদের নাহারিয়ার পশ্চিম গ্যালিলি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থমন্ত্রীর ছেলের অবস্থা স্থিতিশীল হলেও অভ্যন্তরীণ আঘাত মারাত্মক, তাই আরও নিবিড় চিকিৎসার প্রয়োজন।
ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, "গত শুক্রবার লেবাননের সীমান্তে গোলানি সৈন্যদের ওপর মর্টার হামলা হয়। আমার প্রিয় ছেলে বিন্যামিন হেব্রনও আহত হয়েছে। মর্টারের ধারালো টুকরোর আঘাতে তার লিভার ছিঁড়ে গেছে এবং এটি প্রধান রক্তনালীর দেয়ালে আটকে ছিল। যদি আঘাত আরও প্রবল হতো, তার অবস্থা আরও খারাপ হতে পারত।"
এই ঘটনার পর হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে, এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।