মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ইরান যুদ্ধবিরতি চাইছে না: স্পিকার গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৭:৫০

সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, দেশটি যুদ্ধবিরতি চাইছে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, "আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনও আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।"

তিনি আরও বলেন, "জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধের চক্র চালাতে চায়। আমরা এই চক্র ভেঙে দেব।"

ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তরও এক বিবৃতিতে জানিয়েছে, "ইরান যুদ্ধবিরতি চাইছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।"

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের কোনো আলোচনায় বসবে না, কারণ পূর্বের দুই দফা আলোচনার অভিজ্ঞতা খুবই তিক্ত। এরপরই ইরানের ওপর হামলা চালানো হয়েছে।"

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, "যুদ্ধবিরতির জন্য শর্ত হলো, ভবিষ্যতে ইরানের ওপর আর কখনও আক্রমণ করা হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।"

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top