সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার গঠন হবে:অধ্যাপক আলী রীয়াজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৪

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশে জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘ ৯ মাস ধরে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে গণভোটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামাঞ্চলে গিয়ে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে পারে, যা খুবই গুরুত্বপূর্ণ।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটকে শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হিসেবে দেখা উচিত নয়। তিনি মনে করেন, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং দেশের পরিবর্তনের জন্য গণভোট অপরিহার্য।

সভায় সভাপতির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, তিনি নিজে গণভোটে হ্যাঁ ভোট দেবেন, কারণ এটি আমাদের শিশু ও তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা। তিনি গণভোটকে “রক্তের চিহ্নিত হ্যাঁ” হিসেবে বর্ণনা করেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপউপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগের ১০টি পাবলিক এবং ১১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top