বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৫:১৭

ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা নিচে পড়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী নিচে পড়ে আহত হয়েছেন। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top