শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর পাঁচ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:৫০

সংগৃহীত

নোয়াখালীর পাঁচ গ্রামে কাদেরিয়া তরিকার দুই শতাধিক মুসল্লি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জেলার তিন উপজেলার ১০টি মসজিদে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টার মধ্যে জামাত অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর, নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর ও হরিনারায়ণপুর, এবং কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর গ্রামে মুসল্লিরা অংশগ্রহণ করেন। কাদেরিয়া তরিকার অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।

মো. সিরাজ মিয়া বলেন, “আমাদের পূর্বপুরুষদের পথ অনুসরণ করে আজ আমরা ঈদের নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে একে অপরের জন্য দোয়া কামনা করি।” নোয়াখালী পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন জানান, মুসল্লিদের নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top