বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী ডালিয়া নওশীনের প্রয়াণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৯:১৪

সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠশিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

আজ বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠযোদ্ধা মূলত একজন খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে একুশে পদক লাভ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী ছিলেন। তার এক ছেলে যুক্তরাষ্ট্রে এবং অন্যজন স্পেনে বসবাস করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top