পাকিস্তান-আফগানিস্তান সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৩
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন আব্বাস আরাগচি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ইসলামাবাদ ও কাবুলের প্রতি মতপার্থক্য দূর করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, যুদ্ধ নয়—সংলাপের মাধ্যমেই দুই প্রতিবেশী দেশের সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
তিনি জানান, দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে সহায়তা করতে প্রস্তুত তেহরান। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে যে কোনো ধরনের সহায়তা দিতে আগ্রহী ইরান।
এদিকে সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও আফগানিস্তানকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।