বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারন জানালেন বিপাশা হায়াত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৩

সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত এখন পর্দার আড়ালে সময় কাটাচ্ছেন। একসময় মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় নজর কেড়েছেন তিনি। শুধু অভিনেত্রী নন, নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন। বর্তমানে স্বামী ও পরিবারের সঙ্গে দূর প্রবাসে জীবনযাপন করছেন এবং অধিকাংশ সময়ই চিত্রশিল্পে ব্যস্ত থাকেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এক পডকাস্টে বিপাশা হায়াত অভিনয় ও জীবন নিয়ে নানা কথা শেয়ার করেন। তিনি জানান, তিনি অভিনয়কে ভালোবাসেন, তবে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং শিল্পের খাতিরে চিত্রাঙ্কনে বেশি মন দেন। তাঁর মতে, নাটক এক শিল্প হলেও বাণিজ্যিক চাপ অনেক সময় আসল শিল্পকে ব্যাহত করে। তাই আর্ট প্র্যাকটিসে সময় দেওয়া এবং মান বজায় রাখার জন্য অভিনয় থেকে দূরে সরে গেছেন।

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, “আমি আমার দেশের মানুষকে কখনো ছোট করতে চাইনি। দর্শকের ভালোবাসা আমার কাছে অমূল্য, তাই বিদেশে কোনো সামান্য চরিত্রে যাওয়া সম্ভব ছিল না।” তিনি নিজেকে ‘তারকা’ নয়, বরং ‘পাবলিক ফিগার’ হিসেবে দেখেন এবং সেই দায়িত্ববোধ বহন করতে চান।

অভিনেত্রী আরও যোগ করেন, মানুষের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এবং সেই ভালোবাসা থেকেই তিনি নিজের দেশের দর্শকের প্রতি দায়বদ্ধ থাকেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top