যুদ্ধবিরতি থাকলেও লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৯
যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে এক প্রাণঘাতী ইসরায়েলি হামলার একদিন পর তিনি জানিয়েছেন, “যেখানেই প্রয়োজন হবে, সেই স্থানে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে।”
নেতানিয়াহু নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “আমরা শক্তি, নির্ভুলতা ও দৃঢ় সংকল্পের সঙ্গে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রেখেছি।”
তিনি আরও সতর্ক করেছেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের বিপক্ষে যারা অবস্থান নেবে, তাদের ওপর আঘাত করা হবে। তিনি বলেছিলেন, “উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর ওপর আঘাত চালাতে থাকব।” সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।