আবারও পেছালো নায়ক সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৭:৫০
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আগামী ১৪ মে ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার তা দাখিল করতে পারেননি। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু মামলা দায়ের করেন, পরে হত্যার অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলা রূপান্তরিত হয়। তখন সিআইডি সালমান শাহের মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করে।
বাবার মৃত্যুর পর মামলাটি চালিয়ে যান সালমানের মা নীলা চৌধুরী, যিনি ১১ জনের নাম উল্লেখ করে দাবি করেন, এরা তাঁর ছেলের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। পরে মামলার তদন্ত পিবিআই সম্পন্ন করে, যাদের প্রতিবেদনে বলা হয় পারিবারিক কলহ ও ব্যক্তিগত সমস্যার কারণে সালমান শাহ আত্মহত্যা করেছেন।
তবে সালমান শাহের মা এখনও সন্তুষ্ট নন এবং আরও তদন্তের জন্য রিভিশন আবেদন করেন। আদালত ২০২২ সালে রিভিশন গ্রহণ করেন। মামলার তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ১৪ মে ধার্য করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।