মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৮

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে একই সংখ্যক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। তালিকা অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬ জন, তাদের সঙ্গে থাকা একটি জোট থেকে ১ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন জোট থেকে ১২ জন প্রার্থী বৈধতা পেয়েছেন।

বিএনপির মনোনীত বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এছাড়া বিএনপির সঙ্গে থাকা জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের বৈধ প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

নির্বাচন কমিশনের এই তালিকা প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হয়েছে। এখন পরবর্তী ধাপে নির্বাচনী প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top