রমজান উপলক্ষে ৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬
দুবাই, সংযুক্ত আরব আমিরাত – রমজান মাসকে সামনে রেখে দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ১,৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। তাদের মুক্তির নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানে আটক ছিলেন।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান জানিয়েছেন, “শেখ মোহাম্মদের এই ক্ষমা মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরে এসেছে এবং তারা নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ পাচ্ছেন।”
তিনি আরও বলেন, দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যেই দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু করেছে।
প্রতি বছর রমজান উপলক্ষে আমিরাতের শাসকদের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।