রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

জাহের আলভী-কে প্রধান আসামি করে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৮:৫২

সংগৃহীত

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভী-কে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ মার্চ) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, মামলায় শুধু আলভী নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top