ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৯:২১
ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা ফারাজা–র প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ফার্স নিউজ অ্যাজেন্সি–এর বরাত দিয়ে ইরানের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়, গোলামরেজা রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন অ্যান্ড ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।
তবে তার নিহত হওয়ার ঘটনা কীভাবে ঘটেছে, কোথায় বা কখন এই ঘটনা ঘটেছে—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত তথ্য জানায়নি।
এ ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর কী প্রভাব পড়বে, সে বিষয়েও এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।