শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে মেডিকেল কলেজ করার চিন্তা আছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১২

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ করার চিন্তা আছে। গতকালও আলাপ করেছি আপনারা দোয়া করবেন। দেশের আরও যেখানে যেখানে দরকার সবখানে করা হবে। নরসিংদীতেও করা হবে।

 

শুক্রবার (২০ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদেরকে একথা বলেন।স্বাস্থ্য মন্ত্রী এসময় বলেন, নরসিংদীর জন্য দুইটি আইসিইউ আনার জন্য অলরেডি ইচ্ছা পোষণ করেছি।

 

মুক্তিযোদ্ধাদের বিষয়ে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ই প্রতিষ্ঠা করেছেন। সত্যিকার যারা মুক্তিযোদ্ধা তাদেরকে খোঁজে বের করা হবে।

 

এর আগে, সকাল থেকে মনোহরদী, বেলাব উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বাস্থ্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পরে উপস্থিত সাংবাদিকদেরকে তিনি সংক্ষিপ্ত ব্রিফ করেন।

 

সাংবাদিকদেরকে তিনি বলেন, আমার নির্বাচনি এলাকা নিয়ে অবশ্যই আমার পরিকল্পনা রয়েছে। আমি এই এলাকার মানুষের আদর নিয়ে, স্নেহ নিয়ে ভালবাসা নিয়ে নির্বাচিত হয়েছি। সুতরাং আমার জনগণ, আমার মনোহরদী, বেলাব সব কাজে অগ্রাধিকার পাবে। তবে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশ যখন সুন্দর ভাবে গড়ে উঠবে তখন আমার মনোহরদী, বেলাব সুন্দর করে গড়ে উঠবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top