রাজধানীর বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৩১
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানা গেছে।
সূত্র জানায়, ভবনটির ১১ তলায় কাপড়ের গুদাম ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর কাঁচাবাজার সংলগ্ন একটি ১১ তলা ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরও ইউনিট যোগ দিয়ে বর্তমানে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।