আ.লীগ নেতাকে বরণ করে নিলেন বিএনপির এমপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৪:৪৮

সংগৃহীত

দীর্ঘ ১৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া (৫৭)। রোববার দুপুরে ফরিদপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পেয়ে জেলগেটে ফুলের মালা পরিয়ে বরণ করা হয় নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল দ্বারা।

কারামুক্তির পর সিদ্দিক মিয়া জানান, তার মুক্তির জন্য তিনি নবনির্বাচিত এমপিকে কৃতজ্ঞ। শহিদুল ইসলাম বাবুল বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তার আলগী ইউনিয়ন চেয়ারম্যানসহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করব। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।”

জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সিদ্দিক মিয়া আন্দোলনের সমন্বয়কারী ছিলেন। আন্দোলনের একপর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর রাতে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। পরেরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে ওই দুই ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরে আসে।

এ ঘটনায় ভাঙ্গার স্থানীয় জনগণ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সমর্থন জানিয়েছিল। আন্দোলনের নেতৃত্বে ছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক মিয়া, যার কারণে তাকে আটক ও কারাভোগ করতে হয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top