যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৫:১৯
সোমবার (৯ মার্চ) যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এর বৈমানিক নিরাপদে আছেন। বিমানটিতে কোনো ক্ষতি ঘটেনি।
আইএসপিআর আরও উল্লেখ করেছে যে, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল এবং জরুরি অবতরণের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।